Showing posts with label বিএনপি.. Show all posts

Thursday, 9 May 2013

আগামী রোববার (১২ মে) সারা দেশে ডাকা হরতাল স্থগিত করেছে হেফাজতে ইসলাম। তবে একই দিন সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ খবর জানা গেছে।

News In Bangladesh

বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানান, এটি একটি ন্যায়ভ্রষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়। এই রায়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটেছে। ট্রাইব্যুনালের এই রায় জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
গত মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী মাদ্রাসার ভেতরে শিক্ষা ভবনের নিচতলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রোববার হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী হরতালের ডাক দেন।
হরতাল ঘোষণার সময় হেফাজতের পক্ষ থেকে তিনটি কর্মসূচির কথা বলা হয়। এগুলো হলো—১২ তারিখ সকাল-সন্ধ্যা হরতাল, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৮ ও ৯ মের হরতালে সমর্থন এবং আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে নিহত লোকজনের আত্মার শান্তি ও আহতদের রোগমুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১২ তারিখের হরতালের পর ১৩ দফা দাবি আদায়ের জন্য পরবর্তী কর্মসূচি হাতে নেবে হেফাজতে ইসলাম। পরে আজ বিকেলে হঠাত্ করে রোববারের হরতাল স্থগিত করে হেফাজতে ইসলাম।

source: prothom-alo

হেফাজতের স্থগিত, রোববার জামায়াতের হরতালের ডাক

Wednesday, 8 May 2013

http://bangladeshnewspapers24.blogspot.com/
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রাজধানীর গোপীবাগ দ্বিতীয় লেনের বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ রাত ১১ টার দিকে মহানগর পুলিশ তাঁর বাসায় এ অভিযান শুরু করে। এ সময় তিনি বাসায় ছিলেন না বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম নিশ্চিত করে বলেন, তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের খোঁজেও তল্লাশি শুরু করেছেন। News24
সাদেক হোসেন খোকার একজন ব্যক্তিগত কর্মকর্তাও তল্লাশির বিষয়টি নিশ্চিত করেন।

source: prothom-alo

খোকার বাসায় তল্লাশি চলছে

Sunday, 5 May 2013

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশস্থল লক্ষ্য করে রাত ২ টার দিকে টিয়ার সেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর তারা পিছু হটেছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত আমাদের প্রতিবেদক জানান, কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপের পর র‌্যাবের সদস্যরা জাতীয় ক্রীড়া পরিষদের সামনে অবস্থান নিয়েছে। আর পুলিশ ও বিজিবি সদস্যরা দৈনিক বাংলা মোড়ে অবস্থান নিয়েছে। BD News24
এর আগে রাত ১ টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দিয়ে ধীরে ধীরে চারদিক থেকে এগোতে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 
পল্টন এলাকা থেকে আমাদের প্রতিবেদক রাত পৌনে ২ টার দিকে জানান, র‌্যাবের সদস্যরা আস্তে আস্তে শাপলা চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। এরপরেই আছেন বিজিবির সদস্যরা। তবে বিদ্যুত্ না থাকায় পুরো এলাকা অন্ধকার। তবে হেফাজতে ইসলামের কর্মীরা শাপলা চত্বরে সমাবেশস্থল থেকে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। 
আজ সকাল থেকে হেফাজতের সদস্যরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে। পরে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে যোগ দিতে এসে ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে তারা। হেফাজতের এই তাণ্ডব ছড়িয়ে পরে পল্টন, সচিবালয়, বিজয় নগর, বায়তুল মোকাররম, নয়াপল্টনসহ পুরো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে। 
হেফাজতের কর্মীদের সন্ধ্যার পর মতিঝিল ত্যাগ করার কথা থাকলেও সন্ধ্যার পর থেকে তারা সেখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে। হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শাহ শফীর ওই সমাবেশে বক্তব্য দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পাল্টান। সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েও আবার লালবাগে ফিরে যান তিনি।
এদিকে হেফাজতের কর্মসূচি শেষ হতে না হতেই প্রধান বিরোধী দল বিএনপি রাজধানীবাসীকে হেফাজতের পাশে থাকার আহ্বান জানায়। আগামীকাল থেকে তারাও কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চায়। এ অবস্থায় হেফাজতকে রাজপথ থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান বলে জানা গেছে।

source: prothom-alo

হেফাজতের সমাবেশস্থলে টিয়ার সেল নিক্ষেপ

রাজধানীর নয়াপল্টনে কাল সোমবার সমাবেশ করবে বিএনপি। বিকেল তিনটার দিকে এ সমাবেশ হবে।
আজ রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে এ সমাবেশ করা সিদ্ধান্ত হয়।
বৈঠকের একটি সূত্র জানায়, কাল বিকেল ৩ টায় এ সমাবেশ শুরু হবে। তবে সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা নয়াপল্টনে অবস্থান নেবেন। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি খালেদা জিয়ার বেধে দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের সময়সীমা সন্ধ্যা ছয়টার দিকে শেষ হবে। এরপরই ওই সমাবেশ থেকে এ ব্যাপারে ১৮ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে। 
Bangladeshi News Online 24
দেশবাসীকে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান
সরকারের নৈরাজ্য বিরুদ্ধে দেশবাসীকে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
আজ রাতে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 
এম কে আনোয়ার জানান, হেফাজতে ইসলামের কর্মীদের ওপর সরকার দলীয় কর্মীদের হামলা ও পুলিশের গুলি চালানোর ঘটনায় নিন্দা এবং এর বিচার দাবি করেছে বিএনপি। এছাড়াও আজকে যে সব জায়গায় হামলা হয়েছে সেখানে বিএনপি, জামায়াতের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেছেন।
এম কে আনোয়ার বলেন, খালেদা জিয়া নির্দলীয়, নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটামের ব্যাপারে সরকার দলীয় নেতাদের প্রত্যাখ্যানের বক্তব্যে সরকারের মনোভাব প্রকাশ করে দিয়েছে। 
এদিকে খালেদা জিয়া বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময় শেষ হওয়ার পরের কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় বিক্ষোভ সমাবেশ, রেল, নৌ ও স্থলপথ অবরোধ, একটানা কয়েকদিন হরতাল। তবে ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

source: prothom-alo

কাল বিএনপির সমাবেশ